আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেওয়া লিওনেল মেসিকে দেশের মাঠে শেষবারের মতো দেখার আবেগ এক অন্য উচ্চতায় পৌঁছেছে। তবে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে চিরস্মরণীয় এই বিদায়ী ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের গুনতে হবে চোখ কপালে তোলা পরিমাণ অর্থ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর প্রকাশ করা টিকিটের আনুষ্ঠানিক মূল্য অনুযায়ী, ফুটবলের জাদুকরকে শেষবারের মতো দেখতে সর্বনিম্ন টিকিট কাটতেও গুণতে হবে কোটি টাকারও বেশি।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের ফিফা উইন্ডো। পরবর্তী বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু বদল করে বোকা জুনিয়র্সের মাঠে নেবার পরিকল্পনা থাকলে সেটি হবে মনুমেন্তাল স্টেডিয়ামেই। এরপর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী সেই ম্যাচটিও হবে মনুমেন্তালেই।
বেনিনের বিপক্ষে সেই ম্যাচটি আগামী ৬ অক্টোবর। আর্জেন্টাইন গণমাধ্যমে টিওয়াসি স্পোর্টস-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অনলাইনে এই ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে।
সেখানে বিদায়ী ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকারও বেশি। তবে ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে তুলনামূলক কম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকার কাছাকাছি (২৯ হাজার ডলার)।
অন্যদিকে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ড ও ক্যাটাগরি ভেদে টিকিটের দাম আরও অনেক বেশি। যেমন সিভোরি ও সেন্টেনারিও আপার স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ লাখ ৮০ হাজার ডলার, মিডল স্ট্যান্ড ৩ লাখ ২০ হাজার ডলার এবং স্যান মার্টিন ও বেলগ্রানো মিডল টায়ারের টিকিটের সর্বোচ্চ মূল্য গিয়ে ঠেকেছে ৪ লাখ ৮০ হাজার ডলারে।
মেসির বিদায়ী ম্যাচ ছাড়াও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচেও দর্শকের গুণতে হবে একই অর্থ। আর বলিভিয়ার বিপক্ষে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামের সর্বনিম্ন টিকেটের দামটাও কোটির ঘর ছাড়াও সেখানটার সর্বোচ্চ দামী টিকিটটা ১ লাখ ৭০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
শেফালির ১০০-ই করতে পারলো না বাংলাদেশ, ফাইনালে ভারত-শ্রীলঙ্কা