গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে।
রবিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, এ সময়ে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৫২ জনে।
