সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম

চিকিৎসার জন্য যাতে কাউকে দেশের বাইরে যেতে না হয় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসকের আহ্বান জানিয়েছোন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। 

ডা. সামন্ত লাল সেন বলেন, জীবনে কখনও কোনো অনিয়ম করিনি, কোথায় কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করবো না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। সেজন্য চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান তিনি। চিকিৎসা নিতে দেশের বাইরে যাতে আর কোনো মানুষকে না যেতে হয় সে ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা হলে তিনি বলেছেন, ‘তুমি কিন্তু বার্ন ছেড়ো না, বার্নের সাথেই থেকো’। আমি বলেছি ‘থাকবো, সপ্তাহে একদিন আমি বার্ন ইনস্টিটিউটে বসবো।’

তিনি বলেন, চিকিৎসকরা কেন গ্রামে যান না, সে বিষয়টিও দেখতে হবে।  তাদের নিরাপত্তা, ভালো মন্দ দেখতে হবে। তাদের প্রোপার নিরাপত্তা ব্যাবস্থা করা হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলছিলাম, তিনি বলেছেন, কতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাংলাদেশে, বিশেষ করে শিশু আয়ানের বিষয়ে কথা হয়। তিনি বলেছেন, দেখ, আয়ানের মতো এ রকম ঘটনা কেন হয়? খতিয়ে দেখতে হবে। প্রথমেই একজন ডাক্তারকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এসব বিষয়ে দেখতে হবে। এছাড়াও আরও প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

সংবার্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বার্ন ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবরা ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের পরিচালক, শিক্ষক, চিকিৎসক, নার্স,ও কর্মকর্তা, কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত