‘ডেডপুল থ্রি’র শুটিংয়ের ছবি ফাঁস!

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। এই ছবির শুটিং সেটের একটি ছবি ফাঁস হয়েছে। যেখানে অভিনেতা রায়ান রেনল্ডসকে চেনাই যাচ্ছে না।

‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো দেখা যাবে রায়ান রেনল্ডসকে। অভিনেতাকে একাধিক লুকে দেখা যাবে। কখনও কমবয়সী, লম্বা চুল, কালো-লাল সুপারহিরোর পোশাকে। আবার বৃদ্ধ রূপে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দুই বয়সের রায়ান রেনল্ডসকে একই ফ্রেমে দেখা গেছে, যা বডি ডাবলের সাহায্যে শুটিং করা হয়েছে। একটি ছবিতে হলুদ পোশাকে ‘উলভারিন’ হিউ জ্যাকম্যানকেও দেখা গেছে।

উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। ছবির কলাকুশলীরা একাধিকবার অনুরোধ করেছিলেন ছবির শুটিং-এর কোনো দৃশ্য ফাঁস না করার জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

দক্ষিণ ইংল্যান্ডে ছবির শুটিং হচ্ছে। প্রচণ্ড শীতে কাবু কলাকুশলীরা। এক একটি শটের মাঝে কিছুক্ষণ শীতের পোশাক পরে শরীর গরম করে কাজে ফিরছেন শিল্পীরা। ‘ডেডপুল থ্রি’ পরিচালনা করেছেন শন লেভি। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত