শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের আহ্বান শিক্ষক ফোরামের

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান। তিনি বলেছেন, লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষকতার পদ থেকে অব্যহতি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্বাধীনভাবে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেই পারেন। সামাজিক ও ধর্মীয় বিষয়ে কথা বলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজের জন্য এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। অনতিবিলম্বে তাকে স্বপদে বহাল করার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতি কাছে ক্ষমা চাইতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মুহসিন ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক (খুলনা) কে এম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় সদস্য আমীর হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত