তিন বছরের শিশু ফাইরুজ মাহমুদ তাসনিম। এই বয়সে শিশুটির এখন বাবা-মায়ের আদর-যত্নে বড় হওয়ার কথা। কিন্তু মরণব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। গত সাত মাস ধরে ‘ক্রোনিক অস্টিওমাইলাইটিস’ ও মরণব্যাধি ‘মেটাস্টেসিস ইউয়িং সারকোমা’ নামক বোন ক্যান্সারে আক্রান্ত তাসনিম।
এর মধ্যে তার শরীরের বিভিন্ন হাড়, ফুসফুস ও লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। বর্তমানে সে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে অধ্যাপক (ডা.) চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিৎসাধীন।
তাসনিমের বাবা মো. হাসান মাহমুদ বলেন, ‘ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউটে আমার মেয়েকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে চাই। এ জন্য চিকিৎসা বাবদ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।
যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। কারণ এরই মধ্যে চিকিৎসা বাবদ আমাদের আর্থিক সামর্থ্যেরসবটুকু দিয়ে দিয়েছি।’ তাই এই অসহায় বাবা তার মেয়ে তাসনিমের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা ও নম্বর— সোনালী ব্যাংক পিএলসি, কাকরাইল শাখা ঢাকা, হিসাবের নাম: মো. হাসান মাহমুদ।
হিসাব নম্বর: ৪৪১২৩০১০০৯৩১১, রাউটিং নম্বর: ২০০২৭৩৩৭৪। মোবাইল ব্যাংকিং: ০১৯১৭-৬১২১৮১ (বিকাশ ও নগদ)।
