সংসদ অধিবেশন শুরুর দিনে মাঠে মাশরাফী-সাকিব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন দুই সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয় বিপিএল ম্যাচ খেলেছেন। 
মাগুরা-১ থেকে নির্বাচিত নতুন সংসদ সদস্য সাকিব রংপুর রাইডার্সের হয়ে আজ দুপুরের ম্যাচে অংশ নেন। ব্যাট না করলেও বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৪১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন।
নড়াইল ২ থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত মাশরাফী সন্ধ্যায় খেলতে নেমেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত