বালু উত্তোলন ও পুকুর খনন

লালপুরে ইউপি সদস্যসহ ৫ জনের জেল-জরিমানা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৫ এএম

নাটোরের লালপুরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমিতে পুকুর কাটার দায়ে তিনজনের কারাদণ্ড ও ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার উপজেলার পদ্মার চর ও বোয়ালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ এ আদেশ দেন। বালু উত্তেলনের দায়ে দন্ডিত ব্যক্তিরা হলেনজ্বা উপজেলার নবীনগর গ্রামের আরিফুল ইসলাম (২৮), সালামপুর গ্রামের হৃদয় (২১), সাইপাড়া গ্রামের সাহারুল (৩২)। এই অপরাধে রূপপুর এলাকার আব্দুল আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ফসলি জমিতে পুকুর কাটার অপরাধে আড়বাব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বজলু শাহকে (৫০) ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত