জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৪ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান, ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিকী এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের সাব্বির হাসান।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটককৃত বাকি তিনজন হলের পেছনের ফটকের তালা ভেঙে পালাতে সাহায্য করেন। পরে সিসিটিভি ফুটেজে চেহারা শনাক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে সাভার মডেল থানার পুলিশের কাছের সোপর্দ করে। এদিকে এই ঘটনার প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান রবিবার সকালে সাভার মডেল থানায় পুশিলের কাছে আত্মসমর্পণ করেন। তিনি এখন পুশিলের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই থানার একাধিক পুলিশ কর্মকর্তা।
