সেন্টমার্টিন বেড়াতে গিয়ে মাহমুদা আক্তার হ্যাপী (৩১) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে তার খোঁজ মিলছে না। তিনি ৪১ তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করা হয়। এই ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের এক বন্ধু।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ উসমান গণি বলেন, গত ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে মাহমুদা আক্তার হ্যাপীসহ তিন বান্ধবী একসঙ্গে সেন্টমার্টিনের একটি হোটেলের কক্ষে ছিলেন। সেদিন রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে গেলেও অন্য দুইজনের ঘুমাতে দেরি হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তারা ঘুম থেকে উঠে দেখে হ্যাপী রুমে নেই। তার কাপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নম্বর থেকে একটি ম্যাসেজ আসে, "আমি গোসল করে রুমে ফিরব"। এরপর থেকেই হ্যাপীর আর কোন হদিস নেই।
ওসি মোহাম্মদ উসমান গণি বলেন, হ্যাপীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে তার সর্বশেষ অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট। আমরা তার অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধারের জন্য কাজ করছি।
টেকনাফের উপজেলা নির্বাহ কর্মকর্তা মো. আদনান চৌধুরী আরও জানান, ‘বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। পুলিশ কাজ করছে।’
পুলিশ পরিচয়ে বিয়ে, শ্বশুরবাড়ি এসে ধরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে পেটাল ছাত্রলীগ
‘কনুইয়ের গুতা’ দিয়ে শিক্ষকের গাড়ি ভাঙল ছাত্রলীগ