ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এ খবর পাওয়ার পর ক্যান্সারে আক্রান্ত বাবার সাথে দেখার করতে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রিন্স হ্যারি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে সোমবার আরেক প্রতিবেদনে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানায় গণমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, রাজার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর বাকিংহাম প্যালেস ঘোষণা করার পর আগামী কয়েকদিনের মধ্যেই বাবার দেখা করতে ডিউক অফ সাসেক্স যুক্তরাজ্যে যাবেন।
প্রিন্স হ্যারির একজন মুখপাত্র জানিয়েছেন যে, তিনি রোগ নির্ণয়ের বিষয়ে তার বাবার সাথে কথা বলেছেন হ্যারি।
স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। প্রিন্স হ্যারি ব্রিটেনে গেলেও দুই সন্তানের সাথে যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন মেগান, জানিয়েছেন মুখপাত্র।
এর আগে গত বছরের মে মাসে রাজা তৃতীয় চালসের রাজ্যাভিষেকের সময় শেষবারের মত ব্রিটেনে উপস্থিত হয়েছিলেন প্রিন্স হ্যারি। তবে সে উপস্থিতি ছিল ক্ষণস্থায়ী, কারণ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠানের পরপরই চলে যান তিনি।
এদিকে সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে রাজা তৃতীয় চার্লস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেটিকে আলাদা উদ্বেগের কারণ বলেছেন চার্লস।
সোমবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যান্সার শনাক্ত হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত, কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
তবে বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রাজা চার্লস ভালো আছেন। তিনি শিগগিরই কাজে ফিরবেন।
ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস