বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে বিদেশি বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, “বিদেশি বিনিয়গ বৃদ্ধির সাথে পণ্যের বৈচিত্র্য এসেছে।”
কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া সরকারের উদ্দেশ্য জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা মেটানো ও শিল্পের বৃদ্ধিকে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। এগুলো অর্জনের জন্য আমরা শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর গুরুত্ব দিচ্ছি।”
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ফ্রুট অ্যান্ড বেভারেজ এ্যান্ড সানকুইকের কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ডেনমার্কের ফলের জুস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কো–রো বাংলাদেশি শিল্প গ্রুপ এসিআইয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে এ কারখানা চালু করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা এবং এসিআই কো–রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরো বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে বাংলাদেশ ইতিমধ্যে ভালো সাফল্য অর্জন করেছে। সরকার কৃষি খাতে বেশ কিছু নীতি সংস্কার করেছে, গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছে। এসিআই কো-রো স্থানীয় উৎস থেকে আমের পাল্প সংগ্রহ করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন শূণ্য পৌঁছে দিচ্ছে। একইসাথে তারা বিশেষজ্ঞ মানের আদান-প্রদানের মাধ্যমে স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে যা সত্যিই প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে গঠিত হয় এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড। এই যৌথ বিনিয়োগের মূল লক্ষ্য হলো সানকুইক এ্যান্ডের সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের ফ্রুট ড্রিংক বাজারজাত করা।
ডেনিশ বিনিয়োগ এর অর্থ শুধু পণ্যে বিনিয়োগ নয় বরং এটি বাংলাদেশের সামগ্রিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও একটি প্রচেষ্টা, অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।