দ্বিতীয় জয়ের জন্য সিলেটের চাই ১২৫ রান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

দুর্দান্ত ঢাকার হয়ে টস করতে মাঠে নামেন সহ থেকে পূর্ণ অধিনায়ক তাসকিন আহমেদ। তবে টসভাগ্য পাশে পাননি। হেরে যান তারই মতো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করা মিঠুনের কাছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকাকে ৮ উইকেটে ১২৪ রানে আটকে দিয়েছে সিলেট।

ব্যাট হাতে এদিনও ব্যর্থ হয়েছেন ঢাকার টপ অর্ডারে সুযোগ পাওয়া সাব্বির হোসেন। নিজের দ্বিতীয় ম্যাচে ফিরেছেন ৪ রানেই। এর পর ৭৮ রানের দারুণ জুটি গড়েন নাঈম শেখ ও সাইফ হাসান। ৩২ বলে ৬ চার ও ১ ছয়ে ৪১ রান করে আউট হন সাইফ। এর দুই রান পরেই ফিরে যান নাঈম। জোড়া চার-ছক্কায় আজ তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৬ রান।

ওখানেই শেষ ঢাকার ব্যাটারদের রান করার গল্প। অজি সুইপোলজিস্ট অ্যালেক্স রস কিংবা পাকিস্তানি হার্ড হিটার সাঈম আইয়ুব কারও ব্যাটেই নেই রান। ৭ বলে ৫ রান রসের, সাঈমের ১৩ বলে ১০। ইরফান শুক্কুরও ফেরেন ১০ বলে ৮ রানে।

বুড়ো সামিত প্যাটেল বল হাতে এদিনও সফল। কোটার ৪ ওভারে ১৯ রান খরচায় তার শিকার ২ উইকেট। তবে রেজাউর রহমান রাজা পেয়েছেন ৩ উইকেট। নাইম হাসান ও বেনি হাওয়েলের শিকার ১টি করে উইকেট।

সিলেট পর্বে ঢাকাকে ১৫ রানে হারানোর পর ঢাকা পর্বে আবারও তাদেরকে হারাতে তাই সিলেটের সামনে লক্ষ্য ১২৫ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত