কনটেইনার পড়ে শ্রমিকের মৃত্যু, ক্রেন অপারেটর গ্রেপ্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ক্রেন থেকে কনটেইনার পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

মামলায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক ব্যক্তির ওপর আকস্মিক ক্রেন থেকে কনটেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক খোঁজ-খবর ও তদন্ত শুরু করে তেজগাঁও থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত