বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সবার নামে মামলা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে। দেশের ১৭ কোটি মানুষ ইতোমধ্যে রায় দিয়েছে যে তারা নির্বাচিত নয়। আমরা তোমাদের ভোট দিইনি।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মান্না বলেন, এই ১৫ বছরে যত অন্যায়-অপরাধ করেছেন তার সবকিছুর জবাব দিতে হবে। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০ থেকে ২০টা করে মামলা দিয়েছে। আমরা যদি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিতে থাকি, তা একটি ডিকশনারির সমান হয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি বলেছেন যারা বিরোধী দল, আন্দোলন করার চেষ্টা করছে, তাদের খেসারত দিতে হবে। আমি জানতে চাই, সেই খেসারতটা কী? নির্দোষ একজন মহিলা (খালেদা জিয়া), তাকে ১০ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আপনারা মানুষের সংজ্ঞায় পড়েন কি না, তা নিয়ে আমাদের দ্বিধা রয়েছে।
মান্না আরও বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে আমেরিকা। তারাও বলেছে এই নির্বাচন সুষ্ঠু নয়। কিন্তু টাকা পায় বলে সম্পর্ক টিকিয়ে রেখেছে। তার মানে এই না যে এটা স্বীকৃতি প্রদান। ইউরোপের কোনও দেশ কিন্তু স্বীকৃতি দেয়নি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, ইংল্যান্ডে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাদের ফেরত নিয়ে যান। অথচ এই চিঠির খবর কোথাও ছাপানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মেয়েকে অনশনে দিয়ে আসলেন বাবা
মেয়র প্রার্থী হচ্ছেন এমপিকন্যা সূচনা