নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী দ্রিস ভ্যান অ্যাগট ও তার স্ত্রী ইগুইন স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দ্রিস ভ্যান ও ইগুইনের বয়স হয়েছিল ৯৩ বছর।
দ্রিস ভ্যান ব্যক্তি জীবনে ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত একটি অধিকার সংস্থার পরিচালক জেরার্ড জোনকম্যান বলেন, গত সপ্তাহে ‘একসঙ্গে হাতে হাত রেখে’ তাদের মৃত্যু হয়েছে।
জেরার্ড জোনকম্যান আরও জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ ছিলেন। তিনি স্ত্রীকে রেখে আগে চলে যেতে পারতেন না। তাই দুজনই একসঙ্গে মৃত্যুবরণ করেছেন।
২০১৯ সালে দ্রিস ভ্যানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর অসুস্থ হয়ে পড়েন। আর কখনো সুস্থ হননি তিনি।
নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকে স্বেচ্ছামৃত্যু বা সাহায্য নিয়ে আত্মহত্যার অনুমতি আছে। তবে এক্ষেত্রে কেউ স্বেচ্ছামৃত্যু চাইলে তাকে অসহ্যকর যন্ত্রণার মধ্যে থাকতে হবে। সুস্থ হবেন এমন সম্ভাবনা থাকা যাবে না।
১০৩ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন স্বাধীনতা সংগ্রামী!