ভালোবাসা দিবসে সমরজিৎ-প্রিয়াংকার ‘ইচ্ছেগুলো’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। শ্রোতাদের কাছে ইতোমধ্যে অনন্য জুটি হিসেবে প্রতিষ্ঠিত। প্রতি বছরই প্রকাশিত হয় তাদের দ্বৈত গান। এরই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হচ্ছে তাদের নতুন গান ‘ইচ্ছেগুলো’। 

সঞ্জয় রায়ের কথা, সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতায়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে এই গান। গানটি পাওয়া যাবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

সমরজিৎ রায় বলেন, ‘গানের প্রতি যাদের বিশেষ ভালোবাসা আছে, চেষ্টা করেছি তাদের জন্য ভীষণ মিষ্টি একটি প্রেমের গান বানাতে। গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য উপহার।’ 

প্রিয়াংকা গোপ বলেন, ‘আমাদের গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। সমরজিৎ দাদা এবারও চমৎকার একটি গান বেঁধেছেন। গাইতেও ভালো লেগেছে। যারা আমাদের গানের জন্য অপেক্ষায় থাকেন আশা করি সেই শ্রোতারা দারুণ কিছু পাবেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত