ম্যানেজার নিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে কমিশনসহ নানা সুবিধা

  • ডেইলি শপিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ডেইলি শপিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্রাণ-আরএফএল গ্রুপ

বিভাগ: ডেইলি শপিং

পদ: অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান

অতিরিক্ত যোগ্যতা: রিটেইল চেইন শপে কাজের দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রির উপর কমিশনসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৪

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত