কলকাতার টেলিভিশনের অন্যতম হিট মেগা স্টার জলসার ‘রাখি-বন্ধন’। এই মেগায় দুই মিষ্টি খুদের মায়ের চরিত্রে দেখা মিলেছিল অভিনেত্রী পিয়ালি বসুর। ভালোবাসা দিবসের দিনটা স্মরণীয় করে রাখলেন ছোটপর্দার এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক রাজ হাজরার সঙ্গে সাক্ষর করে বিয়ের পর্ব সেরে ফেললেন পিয়ালি।
রাখি-বন্ধন-এর পাশাপাশি নিশির ডাক, কৃষ্ণকলি, আমার দুর্গার মতো জনপ্রিয় মেগায় দেখা গিয়েছে পিয়ালি। ত্রিশূল সিরিয়ালেও দর্শক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছে পিয়ালিকে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী।
ছোটপর্দার পাশাপাশি যাত্রাপালার অতি পরিচিত মুখ পিয়ালি। ‘ফুলেশ্বরীর ফুলশয্যা’ নামক এক যাত্রাপালায় একসঙ্গে দেখা মেলে রাজ-পিয়ালির। হ্যাঁ, অভিনেত্রীর বরও অভিনয়ের সঙ্গে যুক্ত।
এদিন আংটি বদল সারেন পিয়ালি ও রাজ। সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ। পরে ঘটা করে সামাজিক বিয়ে সারবেন দুজনে। এদিন অভিনেত্রীর দেখা মিলল ফুলেল প্রিন্টেট স্লেট রঙা লহেঙ্গা চোলি-তে। সঙ্গে লাল ওড়না। রাজ সেজেছিলেন সাদা রঙা বন্ধগলায়।
বাংলা টেলিভিশনে দীর্ঘদিন কাজ করলেও দর্শক পিয়ালিকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে রাখি-বন্ধনের মা হিসাবেই।
স্নিগ্ধা মোমিন ১০ মাস পর জানালেন বিয়ের খবর
জায়েদ খানকে দেখতে গিয়ে শাটারের নিচে পড়ে আহত ২