মুক্তি পেল ‘শ্রাবণ জোৎস্নায়’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘শ্রাবণ জোৎস্নায়।’ এটি পরিচালনা করেছেন ‘ঝিনুক মালা’খ্যাত আবদুস সামাদ খোকন।  সিনেমাটিতে দীঘির সঙ্গে রয়েছেন গাজী আবদুন নূর। 

গত বছরের অক্টোবরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘শ্রাবণ জোৎস্নায়’-এর শুটিং শুরু করেছিলেন পরিচালক খোকন। তাঁর নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধেন কলকাতার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালের রানি রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করা বাংলাদেশেরই গাজী আবদুন নূর ও প্রার্থনা ফারদিন দীঘি।

দীঘি বলেন, ‘সিনেমার গল্প অসাধারণ। চমৎকার সব লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। আশা করছি, সিনেমাটি ভালোবাসার মাসে দর্শক প্রত্যাশা পূরণ করতে পারবে।’

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে নূর-দীঘি ছাড়াও অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার,মিলি বাশারসহ অনেকে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত