ফের বন্ধ মেট্রোরেল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম

আবারও বন্ধ হয়ে আছে মেট্রোরেল চলাচল। সম্প্রতি বেশ কয়েকবার এ ঘটনা ঘটেছে। এতে ভোগান্তির সঙ্গে সঙ্গে বিরক্ত যাত্রীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।

নূর হোসেন নামের একযাত্রী জানিয়েছেন, তিনি ২৭ মিনিট ধরে  মিরপুর ১০ স্টেশনে দাঁড়িয়ে আছেন। তবে এখনও মেট্রোরেল আসেনি।

বায়জিদ ইসলাম নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শাহবাগ স্টেশন এ প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। সুষ্পিতা চৌধুরী নামের এক যাত্রী জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোর অপেক্ষায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন।

এর আগে সবশেষ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেবার ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত