দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান আজ শনিবার সন্ধ্যায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জি এম কাদের বলেন, লায়েকুজ্জামান ছিলেন নির্মোহ সাংবাদিক। তিনি একজন আদর্শবান সংবাদ কর্মী হিসেবেই সুপরিচিত। গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অকুতোভয়।
শোক বার্তায় প্রয়াত লায়েকুজ্জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জি এম কাদের। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
