এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ পিএম

চার দিনব্যাপি ‘এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তারা।

চার দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৭৯১ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে মেজর এ কে এম বদরুল আমিন সরকার প্রথম, ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন দ্বিতীয় এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস প্রথম হয়েছেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের সদস্যও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত