৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম

ঢাকার সেনা নিবাসে তিন দিনব্যাপী অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত ২২ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ২৪ অক্টোরব পর্যন্ত।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে এর উদ্বোধন করেন ন্যাশন্যাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা গলফ ক্লাবের অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশি-বিদেশি সদস্যসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় সাড়ে ৬০০ খোলোয়ার অংশ নেন। শুক্রবার সন্ধ্যায় সেনা প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ওয়াকার উজ জামান টুর্নামেন্টের বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ও ক্লাবের সদস্যরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অব.) ও  উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত