কোমলমতি বাচ্চাদের প্রাধান্য দিয়েই আবাসন করার পরামর্শ দিলেন আর্কিটেক্ট নাহাস আহমেদ খলিল। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করে খোলা মাঠ ও খেলাধুলার পরিবেশ দেখে তিনি এ আহ্বান জানান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পাঁচটার দিকে রূপায়ণ সিটি উত্তরায় এলে তাকে স্বাগত জানান রূপায়ণ সিটি হেড অব প্লানিং এন্ড ডিজাইন (পিএন্ডডি), স্থপতি সৈয়দ আবদুল্লাহ রাজু।
এরপর তাকে এভিনিউ রোড, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ পুরো প্রকল্প ঘুরে দেখান।
তিনি বলেন, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় আমি দেখেছি হাউজিং প্রকল্পে শিশুদের জন্য খেলার মাঠ, পার্ক অবধারিত থাকে। তখন সেখানকার শিশুরা ওই পার্কে স্বাচ্ছন্দে খেলাধুলা করতে পারে। আমাদের দেশের আবাসন প্রকল্পগুলোতে এই ধরনের সুবিধা অপ্রতুল। সেজন্য আমাদের আরও বেশি দায়িত্ব নিয়ে আবাসন প্রকল্প করতে হবে।
তিনি আরও বলেন, আমি রূপায়ণ সিটি উত্তরাতে এসে দেখেছি সব বয়সী মানুষের জন্য আধুনিক ব্যবস্থার পাশাপাশি আগামী প্রজন্মদের নিয়েও বিশেষভাবে চিন্তা করেছে, যেটি অতীব প্রশংসাযোগ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান, চিফ অপারেটিং অফিসার (সিওও) ব্রি. জে. এবিএম সালাহ উদ্দিন (অব.), সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন।