এক বছরে হাম আক্রান্ত বেড়েছে ৭৯ শতাংশ, উদ্বিগ্ন ডব্লিউএইচও

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম

২০২৩ সালে বিশ্বে তিন লাখ ছয় হাজারের বেশি মানুষ হাম আক্রান্ত হয়েছে, যা ২০২২ সালের চেয়ে ৭৯ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সারা বিশ্বে হামের দ্রুত বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, গত বছর হামে কত মৃত্যু হয়েছে সেই সংখ্যার বিবরণ সংস্থা এখনো পায়নি। তবে ২০২২ সালে এক লাখ ৩৬ হাজার ২১৬ জন মারা যায়।

ডব্লিউএইচওর হাম এবং রুবেলা বিষয়ক প্রযুক্তি উপদেষ্টা নাতাশা ক্রোফট বলেছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আশঙ্কা করছি ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ২০২২ সালে আগের বছরের তুলনায় মৃত্যুর হার ৪৩ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। হামের ঘটনাগুলো সাধারণত কম রিপোর্ট করা হয়। প্রকৃত আক্রান্তের সংখ্যা অবশ্যই অনেক বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত