(কবি আল মাহমুদের অনুপ্রেরণায়)
ফেব্রুয়ারির একুশ তারিখ
দিনের প্রতি অক্ত
ফোনের পরে ফোন করে সব
বাংলা ভাষার ভক্ত
সারা বছর খোঁজ রাখে না
বাংলা কেমন আছে?
একুশ তারিখ আসার আগে
আবেগ ঢালে পাছে
রুটিন করে ঢোল পিটিয়ে
স্মরণ করে শহিদ
ভাষার ইতিহাসটা কাঁদে
দুঃখভারের সহিত
শত শত গল্প কথা
হরেক রকম গান
উদযাপনের দেশে সবাই
স্বস্তি খুঁজে পান