টাঙ্গুয়ার হাওরে 'জল হাওয়া একতারা' কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

টাঙ্গুয়ার হাওরের বুকে নৌকায় অনুষ্ঠিত হলো কবি শাহেদ কায়েস এর কাব্যগ্রন্থ জল হাওয়া একতারা'র পাঠ-উন্মোচন। শনিবার (১৮ জুলাই) বিকালে সাহিত্য সংগঠন ‘মেঘযাত্রী’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

পাঠ- উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। বইটির কবিতার ওপর আলোচনা করেন কবি শতাব্দী কাদের এবং কবি অতনু তিয়াস। এছাড়াও 'জল হাওয়া একতারা' কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমান ও মেঘযাত্রী'র অন্যান্য হাওর প্রেমীরা।

কবি অতনু তিয়াস এই কবিতাগ্রন্থটি নিয়ে বলেন, এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, এক জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অন্যের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় আর মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব। কবি শাহেদ কায়েস এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য 'মেঘযাত্রী'কে ধন্যবাদ জানান।  

'জল হাওর একতারা'র প্রচ্ছদশিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত