সকল মানুষের জন্য ভালো আবাসন গড়ে তুলতে হবে: মাহির আলী খাঁন রাতুল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম

'আবাসন খাতের সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের উপায়' শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ (অপু)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডি আর টাওয়ারে এ আলোচনা সভার আয়োজন করে ‘জয় ধারা’। 

এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রাজধানী ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও স্মার্ট নগরায়ন করতে হবে। সরকারের ভাবনাকে সঙ্গে নিয়ে সেই কাজটি আমরা করতে চাই। পাশাপাশি সকল শ্রেণির মানুষের জন্য ভালো আবাসন গড়ে তুলতে কাজ করতে চান বলেও জানান তিনি।

হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ (অপু) বলেন, দেশে বেশ কিছু সংকট চলছে। এর মধ্যেই সরকারের স্মার্ট ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা সকল পর্যায়ের আবাসন খাতের ক্রেতা বিক্রেতাদের নিয়ে কাজ করে যাব। যেন কোনো সঙ্কট কাজের বাধা হতে না পারে। 

আলোচনা সভায় বিভিন্ন আবাসন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

বক্তারা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে আবাসন সংকট নিয়ে আলোচনা করেন। যেখানে  আবাসন বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়।

আবাসন সংকট সমাধানে বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে আবাসন খাতের সমস্যাগুলোর সমাধান করতে হবে বলেও আলোচনা হয় অনুষ্ঠানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত