গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের (২০২৩-২৪) ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ানো হয়েছে। আজ রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন। ভর্তির আবেদন চলাকালীন কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোর কমিটির সভায় ভর্তিচ্ছুদের সুবিধার্থে আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৭ এপ্রিল (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেলায় বেরোবি উপ-উপাচার্যের কাব্যগ্রন্থ