জয়ের ব্যাপারে আশাবাদী জয় ধারা গ্রুপ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৪-২৬) ভোট গ্রহণ চলছে। রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, রিহ্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদের নেতৃত্বে জয় ধারা প্যানেল; জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান ও লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ; বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে নবজাগরণ প্যানেল; বিটিআইয়ের উপদেষ্টা আরশি হায়দার ও এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ডেভেলপারস ফোরাম এ নির্বাচনে চারটি প্যানেলে ভাগ হয়ে লড়াই করছে। জয়ের ব্যাপারেও স্ব স্ব প্রার্থীরা আশাবাদী।

রিহ্যাবের এই নির্বাচন প্রসঙ্গে দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, 'অনেকদিন পরে রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ভোটার আসছেন, ভোট দিচ্ছেন। ভোটাররা যোগ্য প্রার্থীদের বিজয়ী করবেন। আমি সকলের কাছে ভোটপ্রত্যাশী। আমি জয়ের বিষয়ে আশাবাদী।

রিহ্যাবের জনসংযোগ শাখা জানায়, এবারের নির্বাচনে ঢাকা থেকে ২৬ পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামে তিনটি পদের বিপরীতে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯৩ জন প্রার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনে লড়াই করছেন।

আনুষ্ঠানিকভাবে প্যানেল তৈরি করার নিয়ম না থাকলেও চারটি প্যানেলে বিভক্ত হয়ে লড়ছেন প্রার্থীরা।

জানা গেছে, গত ৪ জানুয়ারি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে ৪৪৮ জন প্রতিনিধি ভোটার তালিকায় স্থান পান। প্রায় ৮০ প্রতিনিধি বাদ পড়েন। বাদ পড়া কোম্পানিগুলো পরে আপিল করলে সেখান থেকে ২৮ জন ভোটার নিয়ে গত ১৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় রিহ্যাব। এবারের মোট ভোটার ৪৭৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত