পঞ্চগড়ে বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিল হিমু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা ইয়াসমিন হিমু নামে এক পরীক্ষার্থী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কান্নাজড়িত চোখে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে হিমু। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হিমুর বাবা আব্দুল হাকিম উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ছিলেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তিনি তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে যান। সেখানে বক্তব্য শেষে হোটেলে বসা অবস্থায় স্ট্রোক করেন। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

এদিকে আজ এসএসসি তথ্য ও যোগাযোগ প্রস্ততি বিষয়ের পরীক্ষা ছিল। বাবার মৃত্যু সহ্য করেও হিমুকে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। মৃত আব্দুল হাকিম উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পত্নীপাড়ার বাসিন্দা। 

তেঁতুলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। কান্নাজড়িত চোখে তাকে পরীক্ষা দিতে দেখা গেছে। এরকম পরিস্থিতিতে আমাদেরও কিছু করার থাকে না।

 

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত