প্রতারণা চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হচ্ছেন। লোকজনকে ঠকিয়ে তাদের কাছ থেকে ব্যক্তিগত বা আর্থিক তথ্য আদায় করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে। এই ধরনের প্রতারণা যেকোনো জায়গায়, যে কারও সাথে হতে পারে তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ সতর্কতার প্রয়োজন।
আজ বৃহস্পতিবার 'হোয়াটসঅ্যাপ ব্যবহারে পুলিশের সতর্কতা' শীর্ষক এক বিবৃতিতে দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ।
বিবৃতিতে দেশবাসীকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, ইদানিং বিভিন্ন প্রতারক চক্র বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন হোয়াটস অ্যাপে ভিডিও কল দিয়ে ব্যক্তির ছবি সংগ্রহ করে। তারপর সেই ছবি দিয়ে AI সফটওয়্যার ব্যবহার করে নিখুঁতভাবে অশ্লীল ভিডিও তৈরি বানিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই যেকোনো অ্যাপ ফোনে ইনস্টল এবং মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সর্বপ্রথম তারা আপনার ফেসবুক আইডি থেকে আপনার এবং আপনার পরিচিতজনদের (ফ্রেন্ডলিস্ট) তথ্য সংগ্রহ করছে। তারপর তারা আপনার হোয়াটস অ্যাপ নাম্বারে বিদেশি নম্বর থেকে ভিডিও কল দিয়ে আপনার ভিডিও রেকর্ড করছে। সেই রেকর্ডকৃত ভিডিওতে তারা অশ্লীল ছবি/ভিডিও যুক্ত করছে। অশ্লীল ছবিযুক্ত ভিডিও তারা আপনার হোয়াটস অ্যাপ নাম্বারে সেন্ড করছে।
এতে বলা হয়, এরপর তারা আপনাকে বিদেশি নম্বর থেকে অডিও কল দিয়ে টাকা দাবি করছে আর টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে। প্রতারক চক্র যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট নাম্বার কিংবা বিকাশ/নগদ/ রকেট নম্বর দিয়ে টাকা চাইতে পারে। অথবা প্রতারক চক্র কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে সেই প্রতিষ্ঠানের একাউন্ট নাম্বারে ভিকটিমকে টাকা পাঠাতে বাধ্য করতে পারে।
দেশে প্রতারক চক্র সমাজের সম্মানীয় সিনিয়র সিটিজেনসহ চাকরীজীবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীদের টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই অচেনা বা বিদেশি নম্বর থেকে আসা হোয়াটস অ্যাপ বা অন্য কোনো অ্যাপের ভিডিও কল রিসিভ করবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও হোয়াটস অ্যাপ প্রতারকচক্র থেকে সচেতন করুন বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
তিন শব্দের ভয়েজ ওভারের জন্য ৫ কোটি নিলেন মহেশ বাবু 