ভারতের ব্যাঙ্গালুরুর কুন্দালাহালির জনপ্রিয় রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনা ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে অন্তত কমপক্ষে ১০ জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার ঘটনাটি রেস্টুরেন্টের সিসিটিভিতেও ধরা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, রামেশ্বরাম নামের ওই রেস্টুরেন্টে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সাড়ে ১২টার দিকে বিস্ফোরণের একটি তথ্য আসে এবং বলা হয় সেখানে একটি ব্যাগ ছিল।
বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে জাতীয় সন্ত্রাস-বিরোধী তদন্ত সংস্থার (এনআইএ) দল, বোম স্কোয়াড এবং ফরেনসিক ল্যাবরটেরি ঘটনাস্থলে রয়েছে।
এ ঘটনার পর সন্ত্রাস বিরোধী অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও বিস্ফোরক পদার্থ আইনে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।
এদিকে সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে, একজন সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরিত ব্যাগটি নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করেছিল। খাবার খাওয়ার পর সে ব্যাগটি রেস্টুরেন্টে রেখেই চলে যায়।
সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে অন্য একজনকেও সিসিটিভি ফুটেজে দেখা গেছে এবং তাকে আটক করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দক্ষিণ এমপি তেজাসভি সুরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, 'রামেশ্বরাম ক্যাফের প্রতিষ্ঠাতা আমাকে জানিয়েছেন, বিস্ফোরণ হয়েছে একজন কাস্টমারের রেখে যাওয়া ব্যাগ থেকে, কোনো গ্যাস সিলিন্ডার থেকে নয়। পরিষ্কার মনে হচ্ছে এটি একটি বোমা হামলা ছিল। মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট উত্তর চায় ব্যাঙ্গালুরু।'
এদিকে রেস্টুরেন্টে হামলার ঘটনায় দিল্লিজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ প্রধানদের জনাকীর্ণ এলাকায়, বিশেষ করে দিল্লির বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭ জিম্মি নিহত
মক্কার আশেপাশে থাকতে পারবেন না হজযাত্রীরা