বেইলি রোডে আগুন: এবার ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নাম হামিমুল হক বিপুল। তিনি ভবন মালিকের ম্যানেজার।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আক্তারুল ইসলাম। তিনি বলেন, ভবন মালিকের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রমনা থানা পুলিশ জানিয়েছে, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো। অন্যরা হলেন ওই ভবনে ‘চুমুক রেস্তোরাঁ’ দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ম্যানেজার জয়নুদ্দিন জিসান। তাদেরকে শুক্রবার বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত