বায়তুল মোকাররমে লুৎফর রহমানের জানাজা, সময় জানাল পরিবার

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমানের প্রথম জানাজা রাত ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে রবিবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত মাসের মাঝামাঝি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত