অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানের ৩য় দিনে পারফর্ম করেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ, প্রীতম সহ আরও অনেকে। তাদের সেই সব অনুষ্ঠানের ভিডিও রীতিমত ভাইরাল।
অরিজিৎ যখন জামনগরের সেই অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন তখন স্ত্রীকে আগলে রাখতে দেখা গেল গায়ককে। স্ত্রীর কোমর ধরে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় অরিজিৎকে। সেসময় অরিজিৎ পরেছিলেন ট্রাউজার, টি-শার্টের উপর চাপিয়ে নিয়েছিলেন জ্যাকেট। অন্যদিকে কোয়েল সিং-এর পরনে ছিল জিন্স ও গলাবন্ধ সোয়েটার, চোখে রোদচশমা, হাতে শাঁখাপলা। একদম ছিমছাম লুক। বের হওয়ার সময় অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়েন অরিজিৎ। পাপারাৎজির উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন। তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে যান।
তবে এদিন আবারও অরিজিৎ-এর এই ভিডিওতে তার প্রেমিক স্বামীর ইমেজটাই খুঁজে পেয়েছে নেটপাড়া। অরিজিৎ ও কোয়েলের ফ্যানপেজে উঠে এসেছে সেই মুহূর্তের ছবি ও ভিডিও।
তবে এই প্রথম নয়, বারবার নেটপাড়ায় উঠে আসে অরিজিৎ-কোয়েলের রোমান্টিক মুহূর্ত। স্ত্রী কোয়েলকে সব সময়ের জন্য আগলে রাখেন অরিজিৎ। জিয়াগঞ্জ হোক, কিংবা দেশের অন্যত্র বা বিদেশ, অনুষ্ঠান ছাড়া সবসময়ই স্ত্রীর সঙ্গেই দেখা যায় অরিজিৎকে। আম্বানিদের অনুষ্ঠানেও আরও একবার সেই ছবিই উঠে এল। নেটপাড়ার কেউ কেউ আবার অরিজিৎ-কোয়েলের এই জুটিকে ‘শিব-পার্বতী’ জুটির তকমা দিয়েছেন। উঠে এসেছে আরও নানান মন্তব্য, তাতে অরিজিতের এই প্রেমিক স্বামীর ইমেজে মুগ্ধ নেটপাড়া।
