কুড়িগ্রাম

পুলিশ নিয়োগের পরীক্ষায় প্রক্সি দিতে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক যুবক গ্রেপ্তার হয়েছে। ইয়াকুব আলী নামের ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একইদিন সকালে তাকে আটক করা হয়।

আটক ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে বুধবার (৬ মার্চ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভুয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় ইয়াকুবকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা। তিনি রংপুরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কুড়িগ্রাম জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, এর সাথে আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত