নারী দিবসের গানে মেহরাব-কনা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কনা ও মেহরাব। 'স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের'-এমন কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আর টিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে। 

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে। প্রথম শোনাতেই গানটি আমার ভালো লাগে। আমি চাই শুধু নিদিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়'।

সুরকার রেজওয়ান শেখ বলেন, কিছু গানের কথা দেখলেই ভেতরে সুর সৃষ্টি হয়। এ গানটিও তেমন বলতে পারি। নারীদের এগিয়ে যাবার ও সাহস যোগানোর গান এটি। আশা করি সবার ভালো লাগবে'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত