নিখোঁজের দুইদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনার শাখা নদীতে মো. ডালিম দেওয়ান (৩৮) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার দেওয়ান বাড়ির মৃত ইসমাঈল দেওয়ান মাস্টারের ছেলে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টায় স্থানীয় লোকজন পশ্চিম নয়াকান্দী আনারপাড়ের স্লুইচ গেটের সামনে মেঘনার শাখা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এলে লাশটি উদ্ধার করে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ডালিম দেওয়ান মালয়েশিয়া প্রবাসী ছিলেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। গত বুধবার (৬ মার্চ) বিকেলে মাহফিলে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
গজারিয়া থানার ওসি মো. রাজিব খাঁন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে তাই বিষয়টি উদ্ধার ও আইনগত ব্যবস্থা নৌ পুলিশ করবে। আমরা তাদের সহযোগিতা করছি।
রোনালদো-মেসি নন, সর্বকালের ধনী ক্রীড়াবিদ মাইকেল জর্দান