‘ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না’

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:৫২ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ, সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে গজারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ডস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গজারিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ'র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি 
দৈনিক যুগান্তরের মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না, অনতিবিলম্বে সাংবাদিক রানাকে মুক্তি দিন।

গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের শেখ নজরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লিখা চলবে।

দৈনিক সময়ের আলো, বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওই নির্বাহী অফিসারকে প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক মুন্সীগঞ্জের খবরের মহিউদ্দিন আহম্মেদ, দৈনিক আমার বার্তার মো. মুকবুল হোসেন, দৈনিক নতুন সময়ের নেয়ামুল হক নয়ন, দৈনিক আমাদের সময়ের মো. মোয়াজ্জেম হোসেন জুয়েল, দৈনিক বাংলার সাইফুল ইসলাম শামীম, দৈনিক সভ্যতার আলোর আলমগীর হোসেন,৭১ টিভি ও দৈনিক আজকের পত্রিকার শাহাদাত সায়মন, দৈনিক মানব কণ্ঠের আল আমিন, দৈনিক জবাবদিহি ও ফ্লাগুনী টিভির সোলায়মান শিকদার, দৈনিক কালবেলার সাইদ আফরান, দৈনিক মাতৃভূমির খবরের রাজু রাবু, দৈনিক বর্তমান দেশ বাংলার আবুল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার, দৈনিক স্বাধীন মতের আমজাদ হোসেন, দৈনিক গণকণ্ঠের সাব্বির হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের মাসুদ আহমেদ, দৈনিক প্রভাতের রাজু আহম্মেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত