ভারতে একটি আন্তঃরাজ্য চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এরমধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।
কর্মকর্তারা জানিয়েছেন, দলটির নেতা শাকির ওরফে গুড্ডু হায়দার শেখসহ বাকিদের জালনা জেলার পারতুর থেকে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তারা আরও জানান, গুড্ডু মহারাষ্ট্র ছাড়াও পশ্চিমবঙ্গ, গুজরাট ও তেলেঙ্গানায় চুরি করতেন। এসব রাজ্যের তার বিরুদ্ধে ৫৬টি মামলা রয়েছে। চক্রের ‘বাংলাদেশি’ সদস্যরা পশ্চিমবঙ্গ হয়ে পালিয়ে যেত বলে জানিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
