গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস। আর এই ত্রাণ সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ। প্রায় দুই হাজার টন খাদ্য ও চিকিৎসাসামগ্রীসহ ১০০টি ট্রাক পাঠিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। খবর আহরাম অনলাইনের।

আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলিম কাশতা বলেন, ত্রাণের পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিং হয়ে গাজায় প্রবেশ করবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি ত্রাণ পাঠিয়েছে।

এসব খাদ্য সহায়তা রমজান মাসে ফিলিস্তিনিদের রোজা রাখতে সাহায্য করবে উল্লেখ করে তিনি বলেন, গাজার শিশুরা পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। আমরা ত্রাণবাহী ট্রাকের মাধ্যমে শিশুদের জন্য প্রয়োজনীয় দুধ, ডায়াপার ও ওষুধ পাঠাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত