ঈদে লিসার ‘ভালোবাসার রঙ লাগাইয়া’

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

আসন্ন ঈদে আসছে পারভীন লিসার গান ‘ভালোবাসার রঙ লাগাইয়া।’ গানটির কথা ও সুর করেছেন তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ। পলাশ লোহ এর আগে পারভীন লিসার আরো দুইটি গান এর সুর দিয়েছেন।  পলাশের চমৎকার লিরিকে মিউজিক করেছেন গুণী মিউজিশিয়ান বেলাল হোসাইন চঞ্চল। 

গাজীপুর এ সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। লিসা বলেন ‘ভালোবাসার রং লাগাইয়া "গানটি মূলত একটি প্রেমের গান সেই সাথে এখনকার জেনারেশন এর জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। বর্তমান টেন্ড এর কথা মাথায় রেখেই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে।’ 

আসছে ঈদ উল ফিতর এ পারভীন লিসার ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে। পারভিন আশা করছেন তার এবারের গানটি ভক্তদের মন ছুঁয়ে যাবে। ভবিষ্যতে আরো ভালো ভালো গান করার পরিকল্পনা আছে এই শিল্পীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত