ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকার জনাকীর্ণ শহর রাফাহতে আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে শক্তিশালী হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই ধরনের স্থল অভিযান অবরুদ্ধ ছিটমহল ও রাফাহতে মানবিক সংকটকে আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন বাইডেন। খবর আল জাজিরা।
সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, গাজার রাফাহতে বড় আকারের স্থল আক্রমণ হবে একটি ‘ভুল’। তবে হামাসকে পরাজিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বাইডেন।
সুলিভান বলেন, ‘রাফাহতে বড় আকারের স্থল অভিযান পরিচালনা করা আরও নিরীহ মানুষের মৃত্যু ঘটাবে। চলমান ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ অবস্থায় যাবে, গাজায় নৈরাজ্যকে আরও গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে।’
সুলিভান জানান, ইসরায়েলের রাফাহ আক্রমণের পরিকল্পনা এবং সম্ভাব্য ‘বিকল্প পদ্ধতি’ নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা ও গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য নেতানিয়াহু বাইডেনের অনুরোধে সম্মত হয়েছেন।
গত বছরের সাত অক্টোবরের পর থেকে প্রায়শই ফোনে আলাপ করেছেন বাইডেন ও নেতানিয়াহু। এর আগে সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ফোনে কথা বলেছিলেন তারা।
কয়েকদিন আগেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ নিরাপদস্থল রাফাহতে হামলার অনুমোদন দিয়েছে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৫ মার্চ যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এরপর পরই এই আক্রমণের বিরুদ্ধে উদ্বেগ ও সতর্কবার্তা জানাচ্ছেন বিভিন্ন পশ্চিমা নেতারা।
সেনাবাহিনীর পোশাকে গ্রামে হামলা, নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ