গ্রীষ্মের শুরুতেই ব্রাজিলে তাপমাত্রা ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস

  • তীব্র গরমের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন
  • ব্রাজিলের একদিক তীব্র তাপে পুড়ে গেলেও দেশের দক্ষিণাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারী বৃষ্টিপাত
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:১৮ এএম

গ্রীষ্মের শুরুতেই রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গতকাল সোমবার দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে গতকাল সোমবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মানুষ যে উত্তাপ অনুভব করেছে তার বিচারে ফিলস লাইক টেম্পারেচার ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৯তার দিকে রাজধানীর পশ্চিমাঞ্চলে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা ২০১৪ সালের পর রেকর্ড তাপমাত্রা।

আল জাজিরা জানিয়েছে, তীব্র গরমের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। একটু শীতলতার খোঁজে শত শত মানুষ ভিড় জমিয়েছে কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে।

ব্রাজিলের একদিক তীব্র তাপে পুড়ে গেলেও দেশের দক্ষিণাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেও এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

দেশটির আবহাওয়া সংস্থা মেটসুল সতর্কবার্তা জানিয়েছে যে, ‘তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে আগামী সপ্তাহ ব্রাজিলের মধ্য ও দক্ষিণাঞ্চ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত