সম্প্রতি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিভাগ: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং।
পদ: প্রভাষক।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে,
স্নাতক ও স্নাতকোত্তর /সম্মান ডিগ্রি উভয় পরীক্ষায় মোট সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ থাকতে হবে।
আবেদনকারীর শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোন স্তরে তৃতীয় শ্রেণি যোগ্য বলে বিবেচিত হবে না।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: কুষ্টিয়া।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪।
সূত্র: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
৩ হাজারের বেশি জনবল নেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর