নিখোঁজ সাইদুরের সন্ধান প্রয়োজন

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে সাইদুর রহমান নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ২৭ বছর। বাবার নাম মো. আখতারুজ্জামান। সাইদুরের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্যান্ট ও চেক ব্লু শার্ট।

পল্টন মডেল থানা সূত্র জানায়, সাইদুর রহমান গত ১১ মার্চ সকাল সাড়ে ১০টায় তার পল্টন থানার শান্তিনগর এলাকার চামেলীবাগের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের স্ত্রী নুসরাত জাহান। জিডি নং-৭৮৭।

সাইদুর রহমানের সন্ধান পেলে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) অথবা জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ সাহা (০১৬৮৪-৮৮৬০৬৯) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত