রাজধানীর ভাটারা এলাকা থেকে ফারুক আলম (২২) নামের এক যুবক হারিয়ে গেছে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট।
থানা সূত্র জানায়, ফারুক আলম ভাটারা এলাকার ঢালী ফুড কোর্ট এর মিট ক্রাফট নামক দোকানে হোটেল বয়ের কাজ করতো। গত ৪ মার্চ সন্ধ্যায় দোকান থেকে বেতন নিয়ে গ্রামের বাড়ি শরিয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় কিন্তু গ্রামের বাড়ি পৌঁছায়নি। তার ব্যবহৃত ফোনও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ফারুক আলমের মা গত ১৫ মার্চ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–১৪২৭।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে ভাটারা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমিনুল ইসলাম (০১৭২২-৪৩৮৮৬৯), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৮৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৯১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।