মহাখালীতে লেকে পড়ে শিশু নিখোঁজ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম

রাজধানীর মহাখালীতে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে শিশুটির নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (২৮ এপ্রিল) রাতে মহাখালীর টিবি গেট পারটেক্সের পাশের লেকে পড়ে একটি শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ রাত ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত